সর্বশেষ

বিমানের টয়লেটে সিগারেট জ্বালিয়ে ধরা পড়লেন যাত্রী

Passenger caught lighting cigarette in plane toiletProbashir city Popup 19 03

সৌদি আরবের দাম্মাম থেকে ভারতের লখনৌগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে টয়লেটে সিগারেট জ্বালিয়ে ধরা পড়েছেন এক যাত্রী। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই ঘটনাটি ঘটে। ফ্লাইট অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম মোহাম্মদ নাসির (৪৩)। তিনি পেশায় শ্রমিক এবং নিয়মিত বিদেশ যাতায়ত করতেন। যাত্রাপথে ধূমপানের নেশা চাপায় তিনি টয়লেটে সিগারেট খাওয়ার চেষ্টা করেন। তবে কেবিন ক্রুরা গন্ধ টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

পুলিশ জানিয়েছে, নাসির ভারতের পুরোনো লখনৌ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে জনসাধারণকে বিরক্ত করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই তাকে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে।

বিমানবন্দর ও নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিমানে ধূমপান মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এতে ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র সক্রিয় হয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং জরুরি অবতরণের প্রয়োজন হতে পারে, যা পুরো ফ্লাইট সূচি বিঘ্নিত করে।

তারা আরও বলেন, বিমানের বদ্ধ কেবিনে সিগারেটের ধোঁয়া সহজেই ছড়িয়ে পড়ে এবং এতে যাত্রীদের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়। সবচেয়ে বড় আশঙ্কা হলো, ধোঁয়া বা আগুন ইলেকট্রনিক্স যন্ত্র বা দাহ্য পদার্থের সংস্পর্শে এলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য ফ্লাইট চলাকালে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03