সর্বশেষ

ভিসা নিয়ে কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস

Visa 16082025 01City ads Investment (1)

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া নথি জমা দিলে তার পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ তিনি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না।

সোমবার (৮ সেপ্টেম্বর) দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সতর্কতা পুনর্ব্যক্ত করে। এর আগেও দূতাবাস একাধিকবার জানিয়েছিল, ভিসা জালিয়াতিতে জড়িতদের জন্য আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকলে জাতি হিসেবেই টিকে থাকা কঠিন। তাই যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন রোধে পদক্ষেপ নিচ্ছে। শুধু ভিসা জালিয়াতরাই নয়, অবৈধভাবে কাউকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup