সর্বশেষ

ওমানে আজ সরকারি ছুটি

New decision on additional leave for omani expatriates e1748768482827Probashir city Popup 19 03

দুইদিনের সাপ্তাহিক ছুটির পর ওমানে আজ সরকারি ছুটি উপভোগ করতে যাচ্ছেন কর্মীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রবিবার। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এই ছুটি রাষ্ট্রীয় প্রশাসনিক সকল দপ্তর এবং বেসরকারি খাতের সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

রবিবার বন্ধ থাকবে ওমানের বাংলাদেশ দূতাবাসও। মাহমুদা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস বন্ধ থাকার কারণে ৭ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত সকল ই-পাসপোর্ট আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট বিতরণের তারিখ পরিবর্তন করা হয়েছে।

পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর -এর মধ্যে সম্পন্ন করা যাবে। আর পাসপোর্ট বিতরণের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর, শনিবার।

স্বাভাবিক কার্যক্রম না চললেও ছুটির দিনে জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03