সর্বশেষ

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

Government will help tarique rahman if he wants to return home foreign affairs advisorCity ads Investment (1)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ফেরার প্রক্রিয়ায় ট্র্যাভেল ডকুমেন্ট বা অন্যান্য কোনো জটিলতা দেখা দিলে তা সমাধানে সরকার সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তাঁর জানা নেই। তবে দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত নথি সরবরাহে সরকার প্রস্তুত রয়েছে।

সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয়, তার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন, সরকার তখন প্রয়োজনীয় সহায়তা করবে।”

একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে সর্বশেষ যোগাযোগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সর্বশেষ পাঠানো চিঠির পর আর কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি। ভবিষ্যতে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup