সর্বশেষ

সৌদিতে পতিতাবৃত্তি, চার প্রবাসী গ্রেফতার

MaxresdefaultCity ads Investment (1)

সৌদি আরবের আল-জৌফ শহরে পুলিশ একটি অপকর্মের আস্তানা ভেঙে দিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই আবাসিক ফ্ল্যাট থেকে চার প্রবাসীকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও মানবপাচারের অভিযোগ আনা হয়েছে।

পাবলিক সিকিউরিটি জানিয়েছে, অভিযানটি কমিউনিটি সিকিউরিটি ও মানবপাচার দমন বিভাগের সমন্বয়ে পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পতিতাবৃত্তি বা মানবপাচারের মতো অপরাধে জড়িত যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। দেশকে অপরাধী চক্রের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাবে।

এই ধরনের অভিযানগুলোর মাধ্যমে প্রভাবশালী অপরাধচক্রকে দমন করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup