সর্বশেষ

ডাকাতদের টার্গেট প্রবাসীর বাড়ি

Robbers target expatriate's homeProbashir city Popup 19 03

কুমিল্লার লালমাই উপজেলার কাকসার গ্রামে এক দুবাই প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। বুধবার (২১ আগস্ট) রাত ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় ডাকাতরা নগদ দুই লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বিভিন্ন কাগজপত্র লুট করে নিয়ে যায়। দীর্ঘ বিরতির পর এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের কাকসার গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে দুবাই প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়িতে ৮–১০ জন অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে। তারা প্রথমে গেইটের তালা ভেঙে ভেতরে ঢোকে, পরে কলাপসিবল গেইট কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং লুটপাট চালায়। ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকার, তিনটি মোবাইল সেট, প্রবাসীর আইডি কার্ড ও বিমান টিকিটসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, গত ৩ জুলাই তিনি দেশে এসেছেন এবং কয়েকদিন পর আবার দুবাই ফেরার কথা। ঘটনার রাতে মুখোশধারী ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে তার পরিবারকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়। ২৫ বছরের প্রবাস জীবন থেকে সংগ্রহ করা স্ত্রী ও মেয়ের স্বর্ণালংকারসহ শ্যালিকার অলংকারও নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস, লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। এ বিষয়ে লালমাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

ওসি মো. শহীদুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে প্রবাসীদের বাড়ি টার্গেট করে ধারাবাহিক ডাকাতির পুনরাবৃত্তি হওয়ায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা বাড়ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03