সর্বশেষ

‘শাশুড়ির সাথে ঝগড়া’ অভিমানে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী

Expatriate's wife commits suicide over 'argument with mother in law'Probashir city Popup 19 03

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামে শাশুড়ির ওপর অভিমান করে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাহেলা আক্তার মীম (২০)।

নিহত মীম স্থানীয় সোহেল রানার স্ত্রী। স্বামী মালয়েশিয়ায় অবস্থান করায় তিনি শ্বশুরবাড়িতে শাশুড়ির সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কিছুদিন আগে বোনের বাড়িতে চলে যান।

গত বুধবার ছুটিতে দেশে ফিরলে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে ফেরেন মীম। এ সময় শাশুড়ি বোনের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে সোহেল রানা বাজারে গেলে মীম একা ঘরে ছিলেন। বাজার থেকে ফিরে তিনি স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরিবারের সদস্যদের দাবি, শাশুড়ির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও অভিমানের কারণেই মীম আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03