সর্বশেষ

ভিসার নামে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

Fraudster arrested for embezzling money in the name of visaCity ads Investment (1)

পর্তুগালে পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে আজহার আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৮ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ সুরমা থানার কুচাই এলাকা থেকে র‌্যাব-৯ তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত আজহার আহমদ (৪২) কুচাই পশ্চিমপাড়ার জুনেদ আহমদের ছেলে। র‌্যাব জানায়, ২০২৩ সালের ৩০ জানুয়ারি তামিম নামের এক ব্যক্তি পর্তুগালে রেস্তোরাঁ ব্যবসায় শ্রমিক নিয়োগের প্রলোভন দিয়ে ১৮ জনের কাছ থেকে দেড় কোটি টাকা নেন। ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ওই বছরই তাদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ২০২৪ সালের ২০ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় জাল ভিসার বিষয়টি ধরা পড়ে।

প্রতারণার শিকার ব্যক্তিরা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকা ফেরত না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ২৮ এপ্রিল তামিমকে প্রধান আসামি করে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।

মামলার পর র‌্যাব-৯ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় শুক্রবার কুচাই জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে আজহার আহমদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup