Long Popup (2)
সর্বশেষ

সুখবর, বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

Multiple entry visas introduced for bangladeshi workersProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে দেশটির সরকার। শুক্রবার (৮ আগস্ট) থেকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আনুষ্ঠানিকভাবে এই ভিসা প্রদান শুরু করেছে। দীর্ঘদিন ধরে এই সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি কর্মীদের আলাদা করে এমইভির জন্য আবেদন করতে হবে না। বৈধ পিএলকেএসধারীরা আগামী বছরের পিএলকেএস নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে এমইভি সুবিধা পাবেন। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে বিষয়টি ইমিগ্রেশন বিভাগ সমন্বয় করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগের ফলে অভিবাসী কর্মীদের দেশে-বিদেশে যাতায়াতের সুযোগ বৃদ্ধি পাবে, পাসের অপব্যবহার কমবে এবং বিদেশে মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনকারীর চাপ হ্রাস পাবে। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।

এ বছরের মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এর পর ১০ জুলাই মালয়েশিয়া সরকার এমইভি চালুর পরিপত্র জারি করে।

মালয়েশিয়া বর্তমানে ১৫টি দেশ থেকে শ্রমিক নিলেও এতদিন শুধু বাংলাদেশি কর্মীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। এতে প্রবাসীরা নানা ভোগান্তির শিকার হয়েছেন। নতুন এই উদ্যোগের ফলে তারা এখন সহজে দেশে যাতায়াত করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate