সর্বশেষ

এবার ভারতের উপর ক্ষেপলেন ট্রাম্প

Trump betrayed iran by attacking itProbashir city Popup 19 03

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানান তিনি। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, “ভারত আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, কিন্তু আমরাও তাদের থেকে কিছুই পাই না। এজন্য আমি ইতিমধ্যে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই শুল্ক আরও বাড়ানো হবে, কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।”

এ ধরনের হুঁশিয়ারি এমন সময় এল, যখন আগামী ৭ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগেই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে ভারতের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর ঘোষণা দেন।

গত ৩১ জুলাই ট্রাম্প এক নির্বাহী আদেশে ভারতসহ কয়েকটি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত দেন। ওই আদেশে ভারতের ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। একইসঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত জরিমানার কথাও বলা হয়, যদিও জরিমানার নির্দিষ্ট অঙ্ক তখন জানানো হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত ব্যাপকভাবে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করছে। যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ রয়েছে, তবু নয়াদিল্লি সরকার দেশটির তেল শোধনাগারগুলোকে রাশিয়া থেকে আমদানি বন্ধে কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03