সর্বশেষ

জুয়ায় সর্বস্বান্ত হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে চুরি

Gambling fuelled robbery at indian cricket board headquartersCity ads Investment (1)

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের (BCCI) মুম্বাইয়ের সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। আইপিএল ২০২৫-এর জন্য সংরক্ষিত ২৬১টি জার্সি চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

পুলিশ সূত্র জানায়, চুরি হওয়া জার্সিগুলোর মোট মূল্য আনুমানিক সাড়ে ৬ লাখ রুপি। প্রতিটি জার্সির মূল্য ছিল প্রায় ২,৫০০ টাকা। চুরির পর এসব জার্সি হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন ফারুক। তদন্তে উঠে এসেছে, ১৩ জুন অডিট চলাকালে জার্সির হিসাব না মেলায় বিষয়টি প্রথম নজরে আসে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ফারুক একটি বক্সে জার্সি গুদামঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছেন।

ঘটনার পর ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় বিসিসিআই পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন, তিনি অনলাইন জুয়ায় বিপুল অর্থ হারানোর পর চুরির পথ বেছে নেন। তাঁর কাছ থেকে চুরি হওয়া ৫০টি জার্সি ইতোমধ্যে উদ্ধার করেছে পুলিশ।

হরিয়ানার যিনি ওই জার্সি কিনেছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। ওই ব্যবসায়ী দাবি করেন, তিনি জানতেন না জার্সিগুলো চুরি করা। ফারুক তাকে বলেছিলেন, বিসিসিআই অফিসে সংস্কার কাজ চলায় ঘর খালি করার অংশ হিসেবে জার্সিগুলো বিক্রি করতে বলা হয়েছে।

এ ঘটনায় বিসিসিআই কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup