সর্বশেষ

মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

Saudi expatriate dies tragically in motorcycle accidentProbashir city Popup 19 03

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তামিম ও হাসান নামে আরও দুই যুবক। নিহত মেহেদী সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং মাত্র দেড় মাস আগে দেশে ফিরেছিলেন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ বাজার সংলগ্ন নিমতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়।

নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়ার সমশেরপুর এলাকার বাসিন্দা খোরশেদ আলমের ছেলে। ছুটিতে দেশে আসার পর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। দুর্ঘটনার সময় মেহেদী, তামিম ও হাসান একটি মোটরসাইকেলে ছিলেন এবং তারা নবাবগঞ্জ থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

তাদের সঙ্গে থাকা অন্য বন্ধুরা আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব জানান, দুর্ঘটনা বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03