সর্বশেষ

গাজায় ভবন ধসে পাঁচ ইসরায়েলি সেনা নিহত

gajaProbashir city Popup 19 03

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ভবন ধসের ঘটনায় ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক এক প্রতিবেদনে জানায়, সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধারা ওই ভবনে পূর্বপরিকল্পিতভাবে বিস্ফোরক পুঁতে রাখলে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এলিট ডিভিশনের ১২ সদস্য একটি ভবনে প্রবেশ করলে যোদ্ধারা রিমোটচালিত বিস্ফোরণ ঘটায়। এতে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। ঘটনাস্থলেই পাঁচ সেনা নিহত হন এবং গুরুতর আহত হন আরও দুইজন।

গাজায় চলমান ইসরায়েলি স্থল অভিযানের প্রেক্ষাপটে এই হামলাকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দখলদার বাহিনী মাসের পর মাস ধরে গাজায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর উপস্থিতি নির্মূল করতে বোমাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে আসছে। কিন্তু তাদের সকল চেষ্টা সত্ত্বেও প্রতিরোধ অব্যাহত রয়েছে।

ঈদুল আজহার দিনে এই হামলার ঘটনা গাজাবাসীর জন্য বেদনাদায়ক হয়ে উঠেছে। আজকের আরেকটি হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। ঈদের দিনেও ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ রাখেনি।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। গাজা আজ এক চরম মানবিক বিপর্যয়ের মুখে, যেখানে খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের অভাব প্রকট হয়ে উঠেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03