সর্বশেষ

বাহরাইনে প্রবাসীদের সমস্যা শুনতে দূতাবাসের গণশুনানি

Embassy holds public hearing to hear expatriate problems in bahrainProbashircityWebPopupUpdate

বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের অংশগ্রহণে গণশুনানির আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দূতাবাসের উদ্যোগে এই গণশুনানিতে আগতদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়, যা উপস্থিতদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বলেন, “এই গণশুনানির মাধ্যমে আমরা সরাসরি প্রবাসীদের সমস্যা জানতে পারছি। এতে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।” তিনি সকল প্রবাসীকে বাহরাইনের আইন মেনে চলা এবং বৈধভাবে অবস্থানের আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশকে সম্মানজনকভাবে উপস্থাপন করার পরামর্শ দেন এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান।

শতাধিক প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। রাষ্ট্রদূত এসব অভিযোগ ও প্রশ্নের অনেকগুলো সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন, যা উপস্থিতদের মধ্যে আস্থা ও স্বস্তির পরিবেশ তৈরি করে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রতি মাসের শেষ শুক্রবার নিয়মিতভাবে এমন গণশুনানির আয়োজন করা হবে। আগ্রহীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন বা ই-মেইলের ([email protected]) মাধ্যমে নিজেদের মতামত, অভিযোগ ও পরামর্শ পাঠাতে পারবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate