Long Popup (2)
সর্বশেষ

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

66 indian nationals enter through various borders in khagrachariCity

খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে। বুধবার ভোর রাতে বিএসএফ তাদের সীমান্ত পার করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে বাধ্য করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) নাজমুন আরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, পানছড়ি উপজেলার রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন এবং বিটিলা বিওপি সীমান্ত দিয়ে ৬ জনসহ মোট ৬৬ জন বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের মধ্যে নারী ও শিশুই বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পেরিয়ে আসা এই নাগরিকদের স্থানীয় বাসিন্দারা আটক করে এবং পরে বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নেয়। খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জানান, বিজিবি তাদের খাবারের ব্যবস্থা করেছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate