সর্বশেষ

জার্মান ভিসার অপেক্ষায় ৮০ হাজার শিক্ষার্থী

জার্মান ভিসার অপেক্ষায় ৮০ হাজার শিক্ষার্থীCity ads Investment (1)

জার্মানিতে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন। কিন্তু বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের সীমিত সক্ষমতার কারণে প্রতি বছর মাত্র ২ হাজার শিক্ষার্থীকে ভিসা দেওয়া সম্ভব হচ্ছে। এই পরিস্থিতিতে অধিকাংশ শিক্ষার্থীই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, যা তাদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে।

২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫ জন, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ জন এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মান ভিসার জন্য আবেদন করেছেন। এছাড়া, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আরও ৮ হাজার ৭৬২ জন আবেদন জমা দিয়েছেন। মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০ জন।

জার্মান ভিসার অপেক্ষায় ৮০ হাজার শিক্ষার্থী

এদিকে জার্মান দূতাবাস প্রতি বছর মাত্র ২ হাজার শিক্ষার্থীকে ভিসা দিতে পারে। এই সীমিত সুযোগের কারণে অধিকাংশ শিক্ষার্থীই ভিসা ইন্টারভিউয়ের ডাক পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যে হতাশ হয়ে বিকল্প দেশে পড়াশোনার পরিকল্পনা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাফি আহমেদ (ছদ্মনাম) প্রায় ১৮ মাস আগে ভিসার জন্য আবেদন করলেও এখনও কোনো আপডেট পাননি। তিনি বলেন, “প্রতিদিন ইমেইল চেক করি, কিন্তু কোনো আপডেট পাই না। আমার বন্ধুরা ইতোমধ্যে কানাডা, অস্ট্রেলিয়া চলে গেছে, আর আমি শুধু অপেক্ষাই করে যাচ্ছি।”

বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক প্লাটফর্মের তথ্য অনুযায়ী, সর্বশেষ যারা ভিসা ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন, তাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় ২৭ মাস। যদিও দূতাবাস তাদের ওয়েবসাইটে অপেক্ষার সময় ১৯ মাস উল্লেখ করে রেখেছে গত প্রায় এক বছর ধরে। এই দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে ব্যাহত করছে।

বিশ্লেষকরা মনে করছেন, আবেদনকারীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে অপেক্ষার সময় আরও দীর্ঘ হবে। যারা ২০২৪ সালে আবেদন করেছেন, তাদের অনেকেই হয়তো ২০২৬ বা তার পরেও ইন্টারভিউয়ের সুযোগ পাবেন না। এই পরিস্থিতিতে জার্মানিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে বিকল্প পরিকল্পনা গ্রহণ করাই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত।

তবে জার্মান ভিসার দীর্ঘ অপেক্ষার এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিকল্প দেশ বা পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সময়মতো সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03