সর্বশেষ

ওমানের সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

ওমানের সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশিরCity ads Investment (1)

ওমানে সড়ক দুর্ঘটনায় মো. নয়ন নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ওমান সময় বিকেল ৩টার দিকে দুকুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী উপজেলার পারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পারুয়া পশ্চিমপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

ওমানে কর্মরত নিহতের ভাই মো. রায়হান জানান, নয়ন সড়কের পাশে কাজ করার সময় পেছন দিক তেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে নয়নের বুকে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় দুকুম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ইব্রা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটের দিকে নয়ন মৃত্যুবরণ করে।

নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে কর্মের উদ্দেশ্যে নয়ন ওমানে যায়। দুই ভাই এক বোনের মধ্যে নয়ন ছিল দ্বিতীয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup