Long Popup (2)
সর্বশেষ

নারী টি২০ বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না: আসিফ

B07bb71c24b7e7aa70b81d8404590ac3ProbashircityWebPopupUpdate

অক্টোবরে ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। তবে সরকার পতন ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই এখন আড়ালে। দেশের নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা। যার কারণে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া করতে পারে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইসিসি। পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

যেখানে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কাকে সংক্ষিপ্ত তালিকায় আইসিসি রেখেছে বলেও খবর দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। যদিও বিসিবি থেকে আইসিসির কাছে সময় চাওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্বকাপটা বাংলাদেশেই আয়োজন করতে। তাই ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে বিসিবি।

এদিকে গণঅভ্যুত্থানে সরকার পতনের পর শুক্রবার ৯ আগস্ট অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাই বিশ্বকাপ আয়োজন নিয়ে তিনি প্রশ্নের মুখে পড়বেন এটাই স্বাভাবিক। সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়েছেন আসিফ। সেখানে তিনি ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ’ নিয়ে শুনিয়েছেন আশার বাণী। সেই সঙ্গে জানিয়েছেন বাংলাদেশেই হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

সাক্ষাতকারে আসিফ মাহমুদ বলেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার আছেন সঙ্গে। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রোববারেই বসব।

তিনি বলেন, আমি সচিবদের সঙ্গে বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারব। এটা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব।

গত মে মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে আয়োজক স্বাগতিক বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপ। তাদের সঙ্গে সেমিফাইনালে যেতে লড়াই করবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড।

‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কদিন আগে এশিয়া কাপ জেতা লঙ্কানরা বাছাই পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ১০ দলের টুর্নামেন্ট শুরু হবে ৩ অক্টোবর এবং ফাইনাল ২৩ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরো বিশ্বকাপ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate