সর্বশেষ

বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা পাননি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মতিন

England expatriate footballer not included in bangladesh's final squadWeb Popup (3)

আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে কয়েকজন প্রবাসী ফুটবলার সুযোগ পেলেও, ইংলিশ ক্লাব চার্লটন অ্যাথলেটিকে খেলা এলমান মতিন বাদ পড়েছেন।

অনূর্ধ্ব-১৯ সাফকে সামনে রেখে প্রথমে যশোর এবং পরে বিকেএসপিতে ক্যাম্প করা হয়েছে। কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে এই ক্যাম্পে ৩১ জন ফুটবলার অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে মূল টুর্নামেন্টের জন্য চূড়ান্ত দল নির্বাচন করা হয়েছে।

জানা গেছে, গত ৩ এপ্রিল ইংল্যান্ড প্রবাসী মতিন বাফুফের অধীনে ট্রায়াল দেন এবং অনূর্ধ্ব-১৯ সাফের প্রাথমিক দলেও জায়গা পান। তবে শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত দলে স্থান পাননি। মতিনকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে কোচ গোলাম রব্বানী ছোটন জানান, পারফরম্যান্সের কারণে তিনি মূল দলে জায়গা পাননি।তবে, যুক্তরাষ্ট্র থেকে ফারজাদ আফতাব ও ইতালি থেকে আব্দুল কাদির চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন।

আসন্ন অনূর্ধ্ব-১৯ সাফের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। আগামী ১১ মে গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলবে ভুটানের বিপক্ষে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল আগামীকাল মঙ্গলবার (৬ মে) অরুণাচলের উদ্দেশ্যে যাত্রা করবে।

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল:

নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক), ইসমাইল হোসেন মাহিন, নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী, আশিকুর রহমান, আব্দুল রিয়াদ ফাহিম, মোহাম্মদ দেলোয়ার, সানি দাস, সিয়াম অমিত, সালাহউদ্দিন শাহেদ, সিফাত শাহরিয়ার, স্যামুয়েল রাকসাম, রাতুল হাসান, মিঠু চৌধুরী, কামাল মৃধা, সুমন সোরেন, মুর্শেদ আলী, জয় আহমেদ, মোহাম্মদ মানিক, রিফাত কাজী, আশিক, আব্দুল কাদির, ফারজাদ আফতাব।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup