সর্বশেষ

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন জটিলতায় ক্ষোভ দ্রুত নিরসনের দাবি মালয়েশিয়া বিএনপির

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন জটিলতায় ক্ষোভ দ্রুত নিরসনের দাবি মালয়েশিয়া বিএনপিরCity ads Investment (1)

মালয়েশিয়ায় প্রবাসীদের এমআরপি ও ই- পাসপোর্ট নবায়ন চরম ভোগান্তি পোহাতে হওয়ায় এর ক্ষোভ জানিয়ে অনতিবিলম্বে এই জটিলতা নিরসনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে এসব কথা বলেন নেতৃবৃন্দরা।

কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের এ উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এম মোজাম্মেল হক প্রধান। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি তালহা মাহমুদ, ড.এস এম রহমান তনু, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন , সহ সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গির আলম খান, সাবেক সাধারন সম্পাদক মিনহাজ মন্ডল, বিএনপির সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির,, বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন সদস্য।

আরো বক্তব্য দেন কেলাং শাখার জাকির হোসেন, পেনাং কেডাহ থেকে মোঃ এমদাদুল হক, জাসাস এর শেখ আসাদুজ্জামান মাসুম, মোঃ ইসমাইল ও জবিউল্লাহ সুমন। যুবদলের মোঃ রমজান আলি, নূরে সিদ্দিকী সুমন, স্বেচ্ছাসেবক সেবক দলের হেলাল শিকদার, মোশারফ হোসেন হৃদয়। জাসাস থেকে ইমতিয়াজ আবির। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টাঙ্গাইল বিএনপি নেতা ছাইদুল হক সাদু, সাদিকুল আলম খোকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা খোকন, আব্দুল জলিল লিটন, মোয়াজ্জেম হোসেন নিপু, এম ফরহাদ হোসেন পলাশ, মোঃ মুস্তাফিজুর রহমান, মোঃ আরিফ হোসেন , এম এ কালাম, আলি খান জুয়েল, গোলাপ হোসেন, আফজাল হোসেন, মোহাম্মদ রাহুল , মোঃ সুমন বেপারি , এস কে আলম কাজি, মোঃ নুরজামান মুন্সি ,মোঃ আজাদ উদ্দিন, মোঃ মতিউর রহমান, নাজমুল হাসান, মারুফ এলাহী।

আরও উপস্থিত ছিলেন গোলাম কবির ,মাহফুজুর রহমান,,ইঞ্জিনিয়ার শাহ জালাজ, ইমন সাইদ, আনোয়ার পারভেজ,আব্দুল কাদের ,শেখ সেলিম, মিরাজ মাঝি, ইসমাইল আকন্ড,রিকি রাব্বানি,মোসারফ হোসেন,রাসেল রানা,খালিদ হাসান,নুরুল ইসলাম যুব নেতা মালয়েশিয়া, ইমারান,মো. ফিরোজ, ,মোঃ রাকিব মিজি, হান্নান মল্লিক, রিয়াদ মল্লিক, জেসমিন আক্তার সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি বৃন্দ।
শহীদ জিয়া, আারাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তালহা মাহমুদ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup