সর্বশেষ

প্রবাসীদের দেশে ফেরার আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর

লেবানন থেকে ফিরতে ১১City ads Investment (1)

লেবানন থেকে প্রবাসীদের দেশে ফেরার আগামী ১১ অক্টোবরের মধ্যে বৈরুত দূতাবাসে আবেদন করতে হবে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস বুধবার (৯ অক্টোবর) এ প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ‘স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য’ সংগ্রহ করা হচ্ছে। দূতাবাসের ফেসবুকে প্রদত্ত নির্ধারিত ফরম ডাউন লোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী ১১ অক্টোবর, রাত ১২টার মধ্যে পূরণকৃত ফরম জমা করতে হবে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকান হতে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে। ই-মেইল নম্বর- evacuation2024@gmail.comএ পূরণ করা ফরম পাঠানো যাবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup