জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি লিখেছেন ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরী সিআইপি। সোমবার (৩০ সেপ্টেম্বর) এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্যাডে তার বাড়িতে হামলার বর্ণনা দিয়ে নিরাপত্তা সহায়তার আবেদন করেন তিনি। এর আগে প্রবাসী ইয়াসিনের রাউজানের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রবাসী ইয়াসিন চৌধুরী জানান, রাউজানের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল হকের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে ভাঙচুরের পর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এসময় কয়েকজনকে আহত করার পাশাপাশি ঘর থেকে অনেক মূল্যবান জিনিস লুটপাট করেছে তারা।
আরও




এ প্রসঙ্গে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। তবে প্রবাসীর বাড়িঘরে একের পর এক হামলার ঘটনায় বিদেশের কমিউনিটিগুলোয় উদ্বেগ বাড়ছে। তাই প্রবাসী ও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো দাবি রেখেছেন সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পাওয়া ইয়াসিন চৌধুরী।













