সর্বশেষ

কর্মী নিয়োগে সুখবর দিলো মালদ্বীপ

কর্মী নিয়োগে সুখবর দিলো মালদ্বীপCity ads Investment (1)

কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনী অনুমোদিত হওয়ার পর চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। দেশটির বর্তমান সরকারের কোটা পদ্ধতির সংশোধনে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা।

এর আগে ভিসা চালুর তিন মাস পরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে মালদ্বীপ। কর্মীরা কাজ করতে আগ্রহী হলেও নির্ধারিত কোটা পদ্ধতি তাতে বাধা হয়ে দাঁড়ায়।

মালদ্বীপের আইনে দেশ প্রতি বরাদ্দ ছিল মাত্র এক লাখ কর্মী। সেই অনুযায়ী কর্মী পাঠায় বাংলাদেশ। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নতুন নিয়মে বৈধ উপায়ে কর্মী নেবে দেশটি। কোনো নির্দিষ্ট সংখ্যার বাঁধা ধরা নিয়মও থাকছেনা।

প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু দেশটির কর্মসংস্থান আইনের অষ্টম সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নবগঠিত মন্ত্রিসভা কমিটি যাচাই বাছাই করে নিয়ম মেনে কর্মী নিয়োগ দিবে বলে সংশোধনীতে উল্লেখ করা আছে।

বেতনের অনিয়মের পাশাপাশি কোম্পানিগুলো যেকোনো অবৈধ পন্থার সাহায্য নিলেই গুনতে হবে পঞ্চাশ হাজার রুফিয়া জরিমানা। আইন অমান্যকারী প্রতিষ্ঠান নতুন করে কর্মী নিয়োগ দিতে পারবে না।

এসব সিদ্ধান্তের ফলে পুনরায় আশার আলো দেখছেন প্রবাসীরা। আর মালদ্বীপে আসতে ইচ্ছুকদের দুই দেশের সরকারি নির্দেশনা মেনেই আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup