সর্বশেষ

বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো পতিত আ. লীগের পলাতক মন্ত্রী-এমপিদের

বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো পতিত আ. লীগের পলাতক মন্ত্রী এমপিদেরCity ads Investment (1)

জুলাই মাসের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী-এমপিকে দেখা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিবাহ অনুষ্ঠানে।

স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে তাদের হাসিখুশি দেখা যায় এবং তারা সেখানে আগত নেতাকর্মীদের সাথে কথা বলেন ও ছবি তোলেন।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03