সর্বশেষ

ওমানসহ কয়েকটি দেশে প্রবাসীদের মধ্যে আতঙ্ক

ওমানসহ কয়েকটি দেশে প্রবাসীদের মধ্যে আতঙ্কCity ads Investment (1)

প্রবাসী অধ্যুষিত দেশগুলো শ্রমবাজার ব্যবস্থাপনায় আরও কঠোর অবস্থান নিয়েছে। ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি এবং কুয়েতে বেকায়দায় পড়েছেন বাংলাদেশিরা। প্রায় একই অবস্থা মালয়েশিয়াতেও।

এবার শোনা যাচ্ছে মালদ্বীপজুড়েও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার। চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে এক হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।

সম্প্রতি রাজধানী মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ২১ জনেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করে দেশটির অভিবাসন বিভাগ। যাদের বেশিরভাগই বাংলাদেশি।

মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়ছেন বলে জানাচ্ছেন প্রবাসীরা। এমন পরিস্থিতিতে অভিযোগ দেয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশি যারা আছেন তাদের অভিবাসী আইন মেনে চলা জরুরি। ভিসার বাইরে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ২০২৪ সালে পাঁচ হাজার ৬শ জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ। যার বেশিরভাগই বাংলাদেশি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup