সর্বশেষ

ওমানে নারী পাচার ও নির্যাতন, প্রবাসী জেলে

Women trafficked and tortured in oman, expatriates in jailProbashir city Popup 19 03

ওমানে এক নারীকে পাচার করে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের দায়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত  প্রবাসী কবির মৃধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তবে ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডিত আসামি কবির মৃধা (৪৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি তার অনুপস্থিতিতে একই ট্রাইব্যুনাল ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ পাচারের শিকার নারীকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার নির্দেশও দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, বিবাহবিচ্ছিন্ন এক নারীকে ওমানে মাসিক ২৫ হাজার টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কবির মৃধা অর্থ আদায় করেন। ২০১৯ সালের ১৪ ডিসেম্বর ওই নারীকে ওমান পাঠানো হয়। কিন্তু ওমানে পৌঁছানোর পর কোনো চাকরির ব্যবস্থা না করে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, কবির মৃধা তাকে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করার চেষ্টা করে। তার প্রস্তাবে রাজি না হওয়ায়, তাকে কক্ষে আটকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন চালানো হয়। দেশে ফিরে এসে ওই নারীর ভাই ২০২০ সালের ৩ ডিসেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল হলে আদালত মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর কবির মৃধা অবশেষে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03