সর্বশেষ

জ্বালানিমন্ত্রী টুকু ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’: এমপি আমির হামজার বক্তব্য ভাইরাল

784Probashir city Popup 19 03

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। গতকাল শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে তাঁর ওই বক্তব্যের ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সংসদ সদস্য আমির হামজাকে বলতে শোনা যায়, ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলামবিদ্বেষী, আপাদমস্তক ইসলামবিদ্বেষী। যদি বলেন তিনি জামায়াতে ইসলামী বা চরমোনাই পীরের বিরোধী, তা না—তিনি পুরোপুরি ইসলামবিদ্বেষী।’

বিদ্যুৎমন্ত্রীর দেওয়া পুরোনো এক বক্তব্যের প্রসঙ্গ টেনে এনে আমির হামজা তাঁর বক্তব্যে আরও বলেন, ‘এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে, আপনি বলেন। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাঁদের জিজ্ঞেস করেন, তাঁরা ধর্মবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী কি না।’ মন্ত্রীর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি এই প্রশ্নগুলো তোলেন।

এ ছাড়া চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ‘আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম। জেনারেটর চালাতে পাঁচ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না। একটি বড় মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন এখন রীতিমতো বিপন্ন।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের অযোগ্য মানুষদের দায়িত্ব না দিয়ে যোগ্যদের বসালে আজ দেশে এমন হাহাকার লাগত না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03