সর্বশেষ

দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’Probashir city Popup 19 03

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকালে এক ভিন্ন আমেজে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিনের মতো সরকারি কাজে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে ছুড়ে দেওয়া তাঁর ছোট একটি বাক্য মুহূর্তেই সবার নজর কাড়ে। চিরচেনা হাস্যোজ্জ্বল মুখে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি সঙ্গীদের উদ্দেশে বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ৮টা ৪২ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। অন্যান্য দিনের মতোই ব্যক্তিগত ও নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা আগে থেকেই প্রস্তুত ছিলেন। দরজা খুলে বের হওয়ার সময় অপেক্ষমাণ এই দলের উদ্দেশে মুচকি হেসে তিনি ওই মন্তব্য করেন।

হঠাৎ করে প্রধানমন্ত্রীর মুখে এমন তিন শব্দের বাক্য শুনে উপস্থিত কর্মকর্তারা প্রাথমিকভাবে কিছুটা চমকে যান। তবে পরক্ষণেই সবার বুঝতে আর বাকি থাকে না যে, দেশ পরিচালনা ও রাষ্ট্র গঠনের প্রতিদিনের এই নিরলস কাজকেই তিনি রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর এই চমকপ্রদ মন্তব্যের মধ্য দিয়ে মূলত দেশ গড়ার প্রাত্যহিক সংগ্রামের চিত্রটিই ফুটে উঠেছে।

সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন এবং তাঁর দৈনন্দিন দাপ্তরিক কাজ শুরু করেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, আজ দিনভর তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে তাঁর আলাদাভাবে বৈঠক করার কথা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03