সর্বশেষ

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

Foreign Affairs AdvisorProbashir city Popup 19 03

পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করেছেন, এ পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গেছেন—এমন অভিযোগ থাকলেও পাসপোর্ট সংক্রান্ত বিষয়টি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে না। তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের আরাকান অঞ্চলের বাসিন্দা এবং প্রত্যাবাসন ইস্যু বৃহত্তর প্রেক্ষাপটে বিবেচনায় রয়েছে।

এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের কয়েকজন সদস্যকে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারত ফিরিয়ে নেওয়া হচ্ছে—এমন প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, অন্যান্য দেশের কূটনীতিক পরিবারের সদস্যদের মতো ভারতীয় কর্মকর্তাদের পরিবারকেও প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত। তাদের চলে যাওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্টদের নিজস্ব বিষয় উল্লেখ করে তিনি বলেন, এতে উদ্বেগের কিছু নেই।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে চীনের ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি বিষয়টি গণমাধ্যম থেকেই জেনেছেন। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ প্রয়োজনে যে কোনো দেশের সহায়তা নিতে পারে এবং এতে অন্য কারও আপত্তি থাকলেও তা গুরুত্ব পাবে না।

এ ছাড়া শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি পদে নিয়োগের সিদ্ধান্ত বহাল রয়েছে বলেও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03