সর্বশেষ

বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করছে মাহান এয়ার

Mahan Air Boeing 747 400 KvWCity ads Investment (1)

ইরানের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার শিগগিরই বাংলাদেশ থেকে দুবাই, মাস্কাট ও ইসলামাবাদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই রুটগুলো চালুর মাধ্যমে প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও কার্গো পরিবহনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

মাহান এয়ার তাদের যাত্রী ও কার্গো কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যারো ভার্সেটাইলো করপোরেশনকে আগামী পাঁচ বছরের জন্য জেনারেল সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে মাহান এয়ারের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পথ সুগম হলো।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাই রুটে এবং মার্চ মাসে ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করা হবে। পাশাপাশি ঢাকা থেকে ইসলামাবাদ ও করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনারও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

দুবাই ও মাস্কাটগামী বাংলাদেশি যাত্রীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী ভাড়া, সর্বোচ্চ ৫২ কেজি পর্যন্ত ব্যক্তিগত মালামাল বহনের সুবিধা এবং উন্নত ইন-ফ্লাইট খাবার ও বিনোদন সেবার প্রতিশ্রুতি দিয়েছে মাহান এয়ার। প্রতিটি রুটে কমপক্ষে ৩০০ আসনবিশিষ্ট ওয়াইড-বডি উড়োজাহাজ, যেমন বোয়িং ৭৭৭ বা এয়ারবাস এ৩৪০ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দুবাই ও মাস্কাট থেকে বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট বিক্রয় ও বিপণনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় অংশীদার প্রতিষ্ঠানকে। দুবাইয়ে অ্যারো ভার্সেটাইলো ট্রাভেলস এবং ওমানে উম্মাহ স্টার সলিউশন এক্সক্লুসিভ সেলস পার্টনার হিসেবে কাজ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ফ্লাইটগুলো প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতকে আরও সহজ ও স্বস্তিদায়ক করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup