সর্বশেষ

খালেদা জিয়ার মৃত্যুতে বার্তা দিলো সৌদি বাদশা, যুবরাজ ও কাতারের আমির

Befunky collage 27Probashir city Popup 19 03

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরব ও কাতারের শীর্ষ নেতারা। পৃথক শোকবার্তায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন প্রয়াত নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করা হয়।

একই দিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পৃথক এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি প্রয়াত নেত্রীর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো এক শোকবার্তায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি এই ক্ষতিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03