সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৯৩ হাজার ইউরো উদ্ধার

93,000 euros recovered from passenger's luggage at Shahjalal AirportCity ads Investment (1)

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক রোমগামী যাত্রীর লাগেজ থেকে ৯৩ হাজার ৯০ ইউরো উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। রোববার সকালে চেক–ইন এলাকার ‘ড’ রো–তে নিয়মিত স্ক্যানিংয়ের সময় মুদ্রাগুলো গোপনে বহনের চেষ্টা ধরা পড়ে। ঘটনাটি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

বেবিচক সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমগামী বিজি–৩৫৫ ফ্লাইটে যাত্রার প্রস্তুতিকালে সন্দেহভাজন ওই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা শনাক্ত করা হয়। ঘোষণা ছাড়া বিদেশি মুদ্রা বহন করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরবর্তীতে যাত্রীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ৯৩ হাজার ৯০ ইউরোর বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা। কাস্টমস কর্মকর্তারা জানান, যাত্রী বৈধ প্রক্রিয়ার মাধ্যমে এসব মুদ্রা বহনের অনুমতি নিতে ব্যর্থ হন। ফলে চোরাচালানের সন্দেহে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এভিয়েশন সিকিউরিটি বিভাগ জানায়, দায়িত্বরত স্ক্রিনারদের সতর্কতা, দক্ষতা এবং আধুনিক স্ক্যানিং প্রযুক্তির কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও কঠোর নজরদারির ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে বেবিচক জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি মুদ্রা ঘোষণাবিহীন বহনের বিরুদ্ধে অভিযান জোরদার রয়েছে এবং বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup