সর্বশেষ

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

Expatriate dies in neighbor's electric rat trapProbashir city Popup 19 03

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইঁদুর দমনের উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. নুরুল হুদা (৫১) নামে এক কাতারপ্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের রিয়াজ তাঁর বাড়ির পাশের ধানের বীজতলা সুরক্ষায় রাতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করেছিলেন। শুক্রবার ভোরে একই এলাকার বাসিন্দা নুরুল হুদা নিজের জন্য বীজ রোপণের উদ্দেশ্যে ওই বীজতলার পাশে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ফাঁদে স্পর্শ করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর বৈদ্যুতিক ফাঁদ স্থাপনকারী রিয়াজ এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতের শ্যালক পারভেজ আলম জানান, নুরুল হুদা দীর্ঘদিন কাতারে কর্মরত ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে আসেন। আগামী ১২ ডিসেম্বর তাঁর সৌদি আরব যাওয়ার ফ্লাইট নির্ধারিত ছিল। তিনি আরও বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানান, নিহতের স্বজনরা লিখিত অভিযোগ না দেওয়ায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। পরিবার চাইলে পৃথক মামলা করার সুযোগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03