সর্বশেষ

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর…

Model gang raped under the pretext of shooting, then...Probashir city Popup 19 03

গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে নাটকের শুটিংয়ের প্রলোভন দেখিয়ে নারী মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলার প্রধান অভিযুক্ত পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ।

পুলিশ জানায়, ঘটনার পর নাসিরুদ্দিন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের ফলে মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও তদন্ত কার্যক্রম দ্রুত অগ্রসর হবে বলে আশা করছেন তদন্ত কর্মকর্তারা।

অভিযুক্তদের গ্রেপ্তারের খবরে ভুক্তভোগী স্বস্তি প্রকাশ করে বলেন, “প্রধান আসামি ধরা পড়ায় কিছুটা নিরাপত্তা বোধ করছি। তবে অন্য যারা এ ঘটনায় জড়িত ছিল, তাদের দ্রুত গ্রেপ্তার করা হলে আরও নিশ্চিন্ত হব। এখনো আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। আমি ন্যায়বিচার চাই।”

গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর থেকে ‘নাটকের শুটিং’-এ অংশগ্রহণের কথা বলে মডেলকে রিসোর্টে নিয়ে যাওয়া হয়। রাত ২টার দিকে একটি কক্ষে তাকে আটকে রেখে পরিচালক নাসির (৩৫), বাবর (৩২) ও স্থানীয় বাসিন্দা আবুল হাসেন পালাক্রমে ধর্ষণ করে। পরদিন বিকেলে শারীরিক নির্যাতনের পর তাকে রিসোর্টের বাইরে ফেলে রেখে যায় তারা।

ডিবি সূত্র জানায়, নাসিরুদ্দিনকে গ্রেপ্তারের পর পলাতক অপর দুই অভিযুক্তকেও আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আবুল হাসেন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03