সর্বশেষ

আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

Army chief urges army service corps to be preparedCity ads Investment (1)

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোর (এএসসি) বাংলাদেশের সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ ইউনিট, যারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ ও সেনাবাহিনীর সেবায় ভূমিকা রেখে আসছে। আধুনিক যুদ্ধ পরিস্থিতি ও পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে এএসসির সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের আরও সক্ষম করে তুলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে জেনারেল ওয়াকার-উজ-জামান এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি, যশোর এরিয়ার এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং এএসসিসিঅ্যান্ডএস-এর কমান্ড্যান্ট।

পরে সেনাপ্রধান মতবিনিময় সভায় আর্মি সার্ভিস কোরের চলমান কার্যক্রম, প্রযুক্তিগত অগ্রগতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি সেনা সদস্যদের পেশাগত সততা, দায়িত্ববোধ ও দলগত কর্মদক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

সম্মেলনে আর্টডকের জিওসি, বিএমটিএফের মহাপরিচালক, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট এএসসিসিঅ্যান্ডএস এবং আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup