সর্বশেষ

প্রবাসীদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্তের তারিখ জানালেন ইসি

Image 234029 1761118278Probashir city Popup 19 03

গামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে ব্যালট পেপারও থাকবে এবং ভোট দিতে চান কি না, সেই সংক্রান্ত ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর বিধানও থাকবে।

কমিশনার সানাউল্লাহ এবারের নির্বাচনকে দেশের ইতিহাসের দৃষ্টান্তমূলক করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসি এটা দেখিয়ে দিতে চায়, এর জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

এদিকে, অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে নত হবে না এবং আইন অনুযায়ী নির্দেশনা দেবে। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।

সিইসি আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাবকে দেশের দুরবস্থা আখ্যায়িত করে বলেন, পরিস্থিতি বদলাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। তিনি নির্বাচনকালীন সকল দায়িত্ব ন্যায়ানুগভাবে, আইনসম্মতভাবে, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা দেন। তিনি ভোট বাক্স দখলের পর মাঠে না গিয়ে, যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষা করার মানসিকতা রাখারও পরামর্শ দেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03