সর্বশেষ

ভারত থেকে আসছে ‘জাল টাকা’, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

জাল টাকার গুজব নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংকProbashir city Popup 19 03

সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল টাকা প্রবেশ করছে—এমন খবর প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে সতর্ক ও আশ্বস্ত করেছে। বুধবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল টাকা তৈরি, বহন ও লেনদেন দেশের প্রচলিত আইনে গুরুতর অপরাধ। জাল নোটের প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি জাল টাকার উৎস, প্রবাহ ও ব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জাল টাকা শনাক্তে জনসচেতনতা বাড়াতে চারটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে—নোটের জলছাপ, নিরাপত্তা সূতা, অসমতল ছাপা, রঙ পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখাগুলো ভালোভাবে যাচাই করতে হবে। বড় অঙ্কের লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেল বা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করার পরামর্শও দেওয়া হয়েছে।

এছাড়া সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি কাতারভিত্তিক এক সাংবাদিকের ফেসবুক পোস্টে এ বিষয়ে গুজব ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই স্লোগানে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং ব্যাংক শাখাগুলোতে প্রদর্শিত এক্স-ব্যানার ও পোস্টার দেখার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03