সর্বশেষ

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে

Bnp leader ishraq gets engaged, who is the brideProbashir city Popup 19 03

ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বড় ছেলে এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে। পারিবারিকভাবে এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।

ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে। পারিবারিক পরিমণ্ডলে সম্পূর্ণ ঘরোয়া আয়োজনেই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন জানিয়েছেন, এটি ছিল হঠাৎ সিদ্ধান্তে আয়োজিত একটি ছোট পরিসরের অনুষ্ঠান। তিনি নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ ও পারিবারিক সুখ-সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পারিবারিক ও রাজনৈতিক মহলে ইশরাক-নুসরাতের এই বাগদান সংবাদে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। উভয় পরিবারই জানিয়েছেন, বিয়ের আনুষ্ঠানিক তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03