সর্বশেষ

৫ দিনে প্রবাসী আয় এসেছে পাঁচ হাজার কোটি টাকা

Expatriate income reaches tk 5,000 crore in 5 daysCity ads Investment (1)

চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ১৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, এ বছর অক্টোবরের প্রথম পাঁচ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। ২০২৪ সালের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৪২ কোটি ৫০ লাখ ডলার। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৮০০ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সামগ্রিকভাবে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এর আগের অর্থবছরে (২০২৩-২৪) প্রবাসী আয় ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সে মার্চ মাসে সর্বাধিক ৩২৯ কোটি ডলার এসেছিল। এছাড়া মে ও জুন মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল উর্ধ্বমুখী, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ভূমিকা রেখেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup