সর্বশেষ

স্বামীকে জবাই করে গর্তে পুতে রাখার চেষ্টা স্ত্রীর

Wife tries to slaughter husband and bury him in a holeCity ads Investment (1)

ফরিদপুরের সদরপুরে এক চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করার চেষ্টা চালিয়েছেন স্ত্রী লাবনী আক্তার (২৮)। এ ঘটনায় তার মা শহিদা বেগম ও দাদিশাশুড়ি জোনকী বেগমও জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মহিলা মেম্বার সুফিয়া বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ঠান্ডু বেপারী (৩৫) ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন। সম্প্রতি তিনি স্ত্রীর কাছে ১১ লাখ টাকা দেন। ওই অর্থ আত্মসাতের উদ্দেশ্যে স্ত্রী ও শাশুড়িরা মিলে হত্যার পরিকল্পনা করেন।

ঘটনার রাতে ঠান্ডুকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর তাকে কাস্তে দিয়ে জবাই করার চেষ্টা চালানো হয়। এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবরও খুঁড়ে রাখা হয়েছিল। তবে ঠান্ডুর মুখে দাড়ি থাকায় তার গলা পুরোপুরি কাটা সম্ভব হয়নি। তিনি জোরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করেন এবং দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি সুকদেব রায় জানান, এটি নিঃসন্দেহে একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত স্ত্রীসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup