সর্বশেষ

কাতারে ইসরায়েলি বিমান হামলা নিয়ে যা বললেন তারেক রহমান

The news of tarique rahman's arrival has caused a wave of joy across the country!City ads Investment (1)

কাতারে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছি।

What tarique rahman said about the i

 

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অবিলম্বে এই ধরনের সামরিক হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক আইন ভঙ্গকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তারেক রহমান আরও উল্লেখ করেন, যুদ্ধবিরতি নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি এবং মানবতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এখন সময়ের দাবি। তার পোস্টের সঙ্গে কাতারে ইসরায়েলি বিমান হামলার একটি ছবিও যুক্ত করা হয়।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সূত্র দাবি করেছে, এ হামলা হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আবাসিক ভবনে হামলা চালিয়ে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও নীতিমালার চরম লঙ্ঘন। তিনি আরও সতর্ক করে বলেন, কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে লক্ষ্য করে যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup