সর্বশেষ

১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

Tarique rahman's politics have been going on in a room for 16 yearsCity ads Investment (1)

চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সপরিবার লন্ডনে পাড়ি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি দীর্ঘদিন ধরে সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। প্রায় ১৬ বছর ধরে প্রবাসে থাকা সত্ত্বেও তিনি ভার্চুয়াল মাধ্যমে দলের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

Tareq 20250831 091323414

সম্প্রতি তার সেই ভার্চুয়াল কর্মপরিসরের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে তারেক রহমানের ব্যবহৃত কর্মক্ষেত্রের কয়েকটি ছবি শেয়ার করা হয়।

ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়, মাত্র একটি চেয়ার, একটি টেবিল এবং একটি ক্যামেরা নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৬ বছর ধরে প্রবাস থেকে দলের কার্যক্রম চালিয়ে আসছেন। এই ছবিগুলো তুলেছেন দলের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লালু।

ছাত্রদলের পোস্টে আরও বলা হয়, এটি কেবল একটি ছবি নয়; এটি আমাদের নেতার দৃঢ়তা, আত্মত্যাগ এবং সংগ্রামের নীরব সাক্ষী। ছবিটি প্রমাণ করে, সত্যিকারের নেতৃত্ব কখনো পরিবেশ বা অবস্থার ওপর নির্ভর করে না; বরং দৃঢ় মনোবল ও অটল বিশ্বাস একজন নেতাকে মহান করে।

এই প্রকাশিত ছবি এবং তথ্যের মাধ্যমে বোঝা যায়, দীর্ঘ প্রবাস জীবনেও তারেক রহমান অনলাইন মাধ্যমে দলের নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup