সর্বশেষ

জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

Nur regains consciousnessProbashir city Popup 19 03

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, নুর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং কিছুটা হুঁশ ফিরে এসেছে।

568989 68b2695f0ab74 2508300306

স্ট্যাটাসে নুরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়। সেখানে তার হাসপাতালের বেডে শুয়ে থাকার দুটি ছবিও শেয়ার করা হয়, যেখানে দেখা যায় তিনি অক্সিজেন মাস্ক ব্যবহার করছেন এবং নাকে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

Nur ss 1756519952 20250830 083833918

এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শুক্রবার রাতে সংঘর্ষে নুরের মাথায় আঘাত লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের সময় গুরুতর আহত হন নুর। দলীয় নেতাকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, নুরকে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তার নাক ও মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়, যা ঘটনার ভয়াবহতা ফুটিয়ে তুলেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03