সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের এক বছরে ব্যর্থতা ও সফলতা কোথায়?

Where are the failures and successes in one year of the interim governmenCity ads Investment (1)

বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে মূল্যায়নে প্রশংসার তুলনায় সমালোচনার দিকটাই বেশি সামনে এসেছে। পর্যবেক্ষক ও বিশ্লেষকদের আলোচনায় অর্থনীতি, বিচার সংস্কার ও মব ভায়োলেন্স ইস্যু প্রাধান্য পাচ্ছে।

সরকারের এক বছরের সফলতা-ব্যর্থতার তালিকায় অর্থনীতিকে স্থিতিশীল রাখার প্রচেষ্টাকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ব্যাংক খাত, বাজার পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সামলাতে সরকারের ভূমিকা কৃতিত্বের দাবি রাখে বলে মনে করছেন অনেকে।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, মৌলিক সংস্কারের গতি এবং বিচার প্রক্রিয়ার কিছু ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছে। বিশেষ করে ন্যায়বিচার ও সংস্কার কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য বিশ্লেষকদের।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর আন্দোলনকারী সব পক্ষের সমর্থনে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এক বছরের মাথায় এই সরকারের কর্মদক্ষতা নিয়ে প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03