সর্বশেষ

মিসাইল সঙ্গে রাখলেও আমি আপনি নিরাপদ নই: আসিফ মাহমুদ

Even if you carry missiles, you and i are not safe asif mahmudProbashir city Popup 19 03

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “পিস্তল কেন, মিসাইল সঙ্গে রাখলেও আমি-আপনি কেউই নিরাপদ নই।”

সোমবার (৩০ জুন) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ মুহূর্তেই বিদেশে অবস্থানরত একটি গোষ্ঠীর কাছে পৌঁছে যাওয়া অত্যন্ত ভয়ংকর ইঙ্গিত দেয়। এতে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আসিফ লিখেছেন, এমন তথ্য পাচারকারীরা চাইলেই দেশি-বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্তঘাতক বা বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে আমাদের রিয়েল-টাইম অবস্থান, শিডিউল কিংবা স্পর্শকাতর তথ্য তুলে দিতে পারে, যা রাষ্ট্রের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, “আমি নিজে সরকারের অংশ হয়ে যদি এমন ঘটনার শিকার হই, তবে সাধারণ নাগরিকদের অবস্থা কল্পনা করাও কষ্টকর। যারা এসব তথ্য পাচার করে, তাদের শাস্তি কী হবে?” এ সময় তিনি প্রশ্ন তোলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলো দেশের শত্রুর ওপর নজর না রেখে বরং নিজেদের জনগণকে টার্গেট করছে কেন।

পোস্টে উপদেষ্টা আরও বলেন, “গণ-অভ্যুত্থানের কিছু তথাকথিত অংশগ্রহণকারী এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের কথাবার্তা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা কিছু গোয়েন্দা সংস্থার বিবৃতির সঙ্গে একাকার হয়ে গেছে।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। কারা প্রকৃত নিরাপত্তা হুমকি তৈরি করছে, তা তারা সহজেই বুঝে ফেলছে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03