সর্বশেষ

আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টা

Next election will be the best election in bangladesh's history chief advisorProbashir city Popup 19 03

বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও ফলপ্রসূ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ জুন) লন্ডনের প্রখ্যাত নীতি গবেষণা সংস্থা চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “১৭ বছর পর আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছি, যা দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে বিবেচিত হবে।”

সংলাপে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “বাংলাদেশের তরুণরা কেবল একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেয়নি, তারা একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে আন্দোলন করেছে।” তিনি জানান, সেই লক্ষ্যেই প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

এ সময় আরেক প্রশ্নে ড. ইউনূস বলেন, “আমরা এখন ‘জুলাই সনদ’ প্রকাশের অপেক্ষায় আছি। এটি জুলাই মাসেই জাতির সামনে উপস্থাপন করা হবে।” তিনি জানান, এই সনদে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও প্রশাসনিক দিকনির্দেশনার রূপরেখা থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03