সর্বশেষ

সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান

Tarique rahman acquitted of all charges and sentencesCity ads Investment (1)

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ডা. জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে এ রায় দেওয়া হয়। তার এই আপিলের রায় ঘোষণার মধ্য দিয়ে তারেক রহমান বর্তমানে সব মামলায় সাজামুক্ত হলেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান জানান, মামলায় যেসব সম্পত্তি তারেক রহমানের নামে দেখানো হয়েছে, তার কোনোটিই অবৈধ বা জ্ঞাত আয়বহির্ভূত নয়। এসব সম্পত্তি দেশে অবস্থিত এবং আইন মেনেই বরাদ্দ দেওয়া হয়েছিল। বিশেষভাবে উল্লেখ করা হয়, সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল।

এর আগে গত ১৪ মে ডা. জুবাইদা রহমানের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট আপিল গ্রহণ করে তাকে জামিন দেন। ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান, ডা. জুবাইদা ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা দায়ের করে।

মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে মোট নয় বছর ও জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন। এছাড়া উভয়ের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থদণ্ডও আরোপ করা হয়েছিল। তবে হাইকোর্টের রায়ের ফলে সেই সাজা বাতিল হয়ে যায়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup