সর্বশেষ

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ

Identity of person who threw bottle at advisor mahfuz's head revealedCity ads Investment (1)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১০টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলার সময় এই ঘটনা ঘটে।

জানা যায়, বোতল নিক্ষেপকারীর নাম ইশতিয়াক হোসেন, তিনি জবির অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র।

ঘটনার পর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে তার পরিচয় প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. তাজাম্মুল জানান, বর্তমানে দাবি আদায় প্রধান লক্ষ্য এবং পরিস্থিতি শান্ত হলে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup