সর্বশেষ

আ.লীগ নিষিদ্ধে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত

Hasnat gives one hour to ban alProbashir city Popup 19 03

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আগামী এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার জন্য আল্টিমেটাম দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় শাহবাগে গণজমায়েত থেকে তিনি এই ঘোষণা দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যদি আগামী এক ঘণ্টার মধ্যে এই ঘোষণা না আসে, তবে তারা ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলামোটর পর্যন্ত দখল করে নেবেন। তিনি আরও বলেন, তারা আর পিছু হটবেন না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই মাঠ ছাড়বেন। পাশাপাশি তিনি আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন।

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এর আগে বৃহস্পতিবার থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। শুক্রবার সকালে হাসনাত আব্দুল্লাহ সেখান থেকে সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন।

এরপর হাজারো ছাত্র-জনতা মিছিলসহ শাহবাগে জড়ো হন এবং মূল সড়কে বসে পড়েন, ফলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03