সর্বশেষ

রবীন্দ্রনাথের গান জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত: তারেক রহমান

We are proud to have rabindranath's song as the national anthem tarique rahmanProbashir city Popup 19 03

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত।

এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে বিশ্বকবির অবদান অনস্বীকার্য। এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত এই বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তি ঔপন্যাসিক, কবি, সংগীতস্রষ্টা, কণ্ঠশিল্পী, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক হিসেবেও বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তারেক রহমান বলেন, রবীন্দ্রনাথের অনন্য সৃষ্টিতে গভীর জীবনবোধ ও সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে গভীরভাবে আলোড়িত করে। তার রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিতে চিরাচরিত ধারার বাইরে স্বাতন্ত্র্যবোধের পরিচয় সুস্পষ্ট। ধর্ম-লোকাচার, রাজনীতি ও সমাজচিন্তা এবং বিশ্বভাবনায় এই স্বাতন্ত্র্যবোধ তার সাহিত্য-সংস্কৃতির পরিমণ্ডলে বাংলা ভাষাভাষী মানুষের মানসগঠনে নতুন মাত্রা যুক্ত করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রবীন্দ্রনাথ একদিকে যেমন মানুষের মূঢ়তা ও স্থবিরতার ছবি তুলে ধরেছেন, অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীর অচলায়তন ভেঙে বিশ্বের অগ্রসর জাতির কীর্তিময় অর্জন গ্রহণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলা ভাষাভাষীদের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে সুর ও বাণীর মাধ্যমে তুলে ধরেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03